

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে তৈয়বপুর মেস্তরী বাড়ির বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের অভিযোগ দিতে বলেন। গতকাল বেলা ৬ টায় ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেস্তরী বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে ভুক্তভোগী আবদুর রহিম জানান, গতকাল সন্ধায় ফাহাদ,সুমন, ছালেহা, ইয়াসমিন, ইসমাইল হোসেন জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের বসত ঘরে এসে হুমকি দিয়ে যায়। পরে সন্ধায় ফাহাদ, সুমনের নেতৃত্বে ১৫-২০ জন লোক বাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা নগদ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা ঘরে থাকা নিত্যপ্রয়োজনীয় খাবার দ্রব্যাদি সম্পূর্ণ নষ্ট করে ফেলে। ঘরে থাকা মহিলাদের গায়ে হাত দেয় এবং নানা অশ্লীল আচরণ করে। খতিজা বেগম জানান,ফাহাদ নামের সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে আমার বাম হাতে আঘাত করে এবং আমার বুকে পিঠে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়। উক্ত ঘটনায় বাদি হয়ে আবদুর রহিম নোয়াখালী ০৩ নং আমলী আদালতে সি আর মামলা দায়ের করেন।ছয়ানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল বলেন, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকলে তার দায় কেউ নেবে না। বিষয়টি খোঁজখবর নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বেগমগঞ্জ থানার (ওসি) জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।