

নোয়াখালীর চাটখিলে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) বিকেলে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার আব্দুল মান্নানের দুই মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)। স্থানীয় সূত্র জানায়, বসতঘরের পাশে পুকুরে গোসল করতে যায় দুই বোন। একপর্যায়ে ছোট বোন রহিমা ঘাট থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।