
জনগণের পাশে না থাকলে আগামীতে বিএনপিকেও ক্ষমতায় বসাবে না মানুষ: কামাক্ষ্যা চন্দ্র দাস জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী উন্নয়নমুলুক কাজ ও শাধারণ মানুষের পাশে না থাকলে, আগামী দিনে মানুষ বিএনপিকে ও ভোট দিয়ে ক্ষমতায় বসাবে না বলে মন্তব্য করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস।শুক্রবার বিকেলে ১০ নম্বর নরোত্তমপুর ইউনিয়নের পণ্ডিত বাজারে আয়োজিত শ্রমিক দলের এক কর্মী শম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাছির উদ্দীন ইমনের সঞ্চালনায়,তিনি আরো বলেন, বিগত ১৭ বছরের শাসনের কথা উল্লেখ করে বলেন, একটি রাজনৈতিক দল দীর্ঘ সময় ধরে দেশে স্বৈরাচারী শাসন চালিয়ে অবশেষে গণরোষের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দেওয়া ভোটে ক্ষমতায় এসে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির ও রাস্তাসহ: প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ করতে না পারে, তবে ভবিষ্যতে মানুষ আর বিএপিকে ভোট দেবে না। অতীতের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে এখন থেকেই নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। এবং নেতা কর্মীদের সাধারণ জনগনের পাশে থেকে মানবিক কাজ করার ও আহ্বান জানান তিনি। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ। সম্মেলনের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সদস্য সচিব নিজাম উদ্দিন চৌধুরী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি নিশ্চিত করেন উপজেলা বিএনপির শদস্য রফিক উল্লা পাটোয়ারী, ইউনিয়ন বিএনপির সাবেক শাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশীদ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সাবেক সভাপতি শামছুতীবরিজ স্বপন এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রূপক।এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর শ্রমিক দলের আহ্বায়ক আনোয়ার টিপু, সদস্য সচিব মোশাররফ হোসেন সাগর এবং চৌমুহনী সরকারি এস. এ. কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক টি. আই. শুজন। এছাড়া, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।